প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘দেশ ও দশের প্রতিধ্বনি’ স্লোগানকে ধারণ করে মাদারীপুরের কালকিনিতে দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় কালকিনি মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি বি এম হানিফ, সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম ও কার্যকারী সদস্য খন্দকার শামীম হোসেন, কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ. এম. মিলন, ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি জাফরুল হাসান, সাধারণ সম্পাদক ম. ম. হারুন অর রসিদ, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজালাল সরদার,কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি শেখ লিয়াকত, বাংলা ভিশন টেলিভিশনের চিত্র সাংবাদিক আতিক হাসানসহ কালকিনি মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
দৈনিক মতপ্রকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার ইব্রাহিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন ম. ম. হারুন অর রসিদ।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দৈনিক মতপ্রকাশ দীর্ঘ এক যুগ ধরে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও পত্রিকাটি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নিতে কেক কাটা হয় এবং অংশগ্রহণকারীরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন