প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। সোমবার সরকার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত রয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম এই প্রজ্ঞাপন জারি করেন।
নতুন নাম কার্যকর হওয়ার পর সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ এবং সংশ্লিষ্ট কার্যক্রমে মন্ত্রণালয়ের বাংলা নাম হিসেবে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ ব্যবহার করা হবে। তবে ইংরেজিতে মন্ত্রণালয়ের নাম ‘Ministry of Women and Children Affairs’ আগের মতোই থাকবে।
এর আগে ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
নারী ও শিশুদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রণালয়টি কাজ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন