প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবানে বৈরী আবহাওয়ার মধ্যেও অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা মোট ৭৭৯ টুকরা কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বন বিভাগ। এ সময় কাঠ বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
সোমবার (১৩ জুলাই) বান্দরবান সদর সেনা জোনের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ জুলাই বান্দরবান সদর উপজেলার বাঁকিছড়ামুখ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী একটি অভিযান চালায়। অভিযানের সময় রাস্তার পাশে মজুদ রাখা বিপুল পরিমাণ কাঠের বিষয়ে বন বিভাগকে অবহিত করা হয়।
পরে ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের কর্মকর্তারা কাঠের মালিক মিলন বড়ুয়ার কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র চান। কিন্তু তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, তাই সেনাবাহিনীর সহযোগিতায় কাঠগুলো জব্দ করা হয়।
অভিযানে মোট ৭৭৯ টুকরা কাঠ ও কাঠ বোঝাই একটি পিকআপ জব্দ করা হয়। সেনা জোন সূত্রের দাবি, জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮০ হাজার ২০ টাকা।
এই ঘটনায় বন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন