প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ৩ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন, যা নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের প্রেক্ষাপটে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি এবং বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইউএস সিনেট, কংগ্রেস এবং স্টেট গভর্নর পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে এই নির্বাচনের জন্য আগাম ভোট শুরু হয়েছে ২৪ অক্টোবর শনিবার থেকে, যা চলবে ১ নভেম্বর রোববার পর্যন্ত। বর্ধিষ্ণু কমিউনিটি হিসেবে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, ৩ নভেম্বর মঙ্গলবারের নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির ভোট চেয়েছেন নিউইয়র্কের অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস। গত ২১ অক্টোবর, বুধবার সন্ধ্যায় কুইন্সের জ্যামাইকার একটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভোটের জন্য আহ্বান জানান। ‘বাংলাদেশি কমিউনিটি মিট এন্ড গ্রীট’ শীর্ষক এই অনুষ্ঠানে একমাত্র বক্তা ছিলেন লেটিশিয়া জেমস। অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস বক্তব্য রাখার পর অনুষ্ঠানের মডারেটর নবীর কয়েকটি প্রশ্নের খোলামেলা উত্তর দেন। তিনি উল্লেখ করেন, অভিবাসীদের অধিকার রক্ষার বিষয়টি তার প্রশাসনের প্রধান কাজ ও লক্ষ্য। তিনি বলেন, "আমরা নিউইয়র্ক সিটিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিবাসীদের বিরুদ্ধে নানা অন্যায়-অবিচার দেখছি। অনেকের স্ন্যাপ, মেডিকেড কেড়ে নেয়া হচ্ছে। সম্মিলিতভাবে এইসব প্রতিরোধ করতে হবে।" ভোট কেন্দ্রে আসা এবং ভোট দেওয়ার গুরুত্বের ওপর তিনি জোর দেন। তিনি বাংলাদেশি-আমেরিকান সকল ভোটারদের এবং তাদের প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের ডেমোক্র্যাটিক প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, "এক একটি ভোট সকলের ভয়েস এবং পাওয়ার।"
তিনি আরও বলেন, বাংলাদেশি কমিউনিটি ‘গ্রোয়িংআপ কমিউনটি’। ভোটের মাধ্যমে সিটি এবং স্টেট পলিসি পরিবর্তনে এই কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লেটিশিয়া জেমস জানান, "আমরা নিউইয়র্ক সিটির স্কুলে ফ্রি ফুড-এর ব্যবস্থা করেছি। আগামীতে স্টেট ওয়াইজ স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ফুড বিতরণের উদ্যোগ নেয়া হচ্ছে।" এছাড়াও, বিভিন্ন সংগঠনের মাধ্যমে সিটিতে ফ্রি ফুড বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে। তিনি হাউজিং সমস্যা এবং আইস-এর হয়রানিসহ যেকোন সমস্যায় তার অফিসে যোগাযোগ করার জন্য উদাত্ত আহ্বান জানান। নির্বাচনের সময় আইস বা কোন ন্যাশনাল গার্ড কোন সমস্যা করবে না, প্রয়োজনে তিনি তার অফিসের প্রটেকশন হটলাইন-এ যোগাযোগ করারও আহ্বান জানান।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সালেহ আহমেদ, শেকিল চৌধুরী, রেজাউল করীম চৌধুরী, খন্দকার তারিকুল ইসলাম, শাহারিয়ার রহমান, ফখরুল ইসলাম দেলোয়ার, জে মোল্লা সানী, বিলাল আহমেদ চৌধুরী, ফিরোজ কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন