প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের আন্দোলনে অর্থায়নের অভিযোগের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১০১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ এবং তল্লাশি করেছে। এই তালিকায় ৯৭ জন ব্যক্তি এবং ৪টি কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে, যারা করদাতা হিসেবে চিহ্নিত।
এনবিআর সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে সহিংসতার জন্য অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে এবং এ বিষয়ে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।
ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের তালিকায় সাবেক স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান এবং তার স্ত্রী আশরাফুন নাহার উল্লেখযোগ্য। রাজনৈতিক নেতাদের মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া এবং ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন) রয়েছেন।
তালিকায় আরও উল্লেখ রয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের নাম।
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া, ভাবড়াশুর ইউপি চেয়ারম্যান এস.এম রিফাতুল আলম এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেনও তালিকায় রয়েছেন।
এনবিআর সূত্র জানাচ্ছে, তালিকাভুক্ত ৯৭ জন ব্যক্তি করদাতার মধ্যে ৩২ জন কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। কাশিয়ানী উপজেলায় ১৯ জন, গোপালগঞ্জ সদরে ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫ জন এবং মুকসুদপুর উপজেলার ১৪ জনের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দ করা হয়েছে। চারটি কোম্পানির মধ্যে একটি আবাসন খাতের এবং অন্যটি পরিবহন খাতের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন