প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামি সামিরা হক দেশ ত্যাগ করে ভারতে চলে গেছেন; এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে, এই তথ্যের কোনো নিশ্চিত প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
সালমান শাহর পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র সময় সংবাদকে জানিয়েছে, অভিনেতা ডন গ্রেফতার হওয়ার পর সামিরা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন।
সূত্রটি দাবি করেছে, ডনকে গ্রেফতারের পর মামলাকে ঘিরে নতুন করে সবকিছু শুরু হলে সামিরার দেশ ত্যাগের বিষয়টি সামনে আসে। কিন্তু তিনি ঠিক কবে এবং কীভাবে দেশ ত্যাগ করেছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সালমান শাহর মামা আলমগীর কুমকুমের করা নতুন হত্যা মামলায় তার স্ত্রী সামিরা হক প্রধান (১ নম্বর) আসামি। এই মামলায় মোট ১১ জন আসামির নাম অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই এই মামলাকে ঘিরে নানা প্রশ্ন ও বিতর্ক বিদ্যমান। সম্প্রতি অভিনেতা ডনের গ্রেফতারের পর ঘটনাটি নিয়ে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে।
এদিকে, সামিরা সত্যিই দেশ ত্যাগ করেছেন কি না, কিংবা ভারতে এখন অবস্থান করছেন কি না- এই বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয় এবং প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন