প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাবা-মেয়ের সম্পর্কের আবেগ সবসময়ই বিশেষ। নিজের জন্মদিনে বিমানে উঠার পর, এক বাবা বিমানের সেবিকার পোশাকে তার মেয়েকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এই মুহূর্তটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানে যাত্রীরা একে একে প্রবেশ করছেন। বিমানের দরজার কাছে দাঁড়িয়ে হাসিমুখে যাত্রীদের অভ্যর্থনা জানাচ্ছিলেন বিমানসেবিকারা। এর মধ্যেই বিমানে প্রবেশ করেন এক ব্যক্তি। তিনি সামনে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার চোখ পড়ে এক বিমানসেবিকার দিকে।
কিছুক্ষণ তাকিয়ে থাকার পর, তিনি যেন থমকে যান। সামনে দাঁড়িয়ে থাকা বিমানসেবিকাকে চিনতে তার কিছুটা সময় লাগে। পরে তিনি বুঝতে পারেন, ওই বিমানসেবিকা আর কেউ নন, তার নিজের মেয়ে শ্বেতা পাণ্ডে।
জানা গেছে, ওই দিনটি ছিল শ্বেতার বাবার জন্মদিন। শ্বেতা আগে থেকেই জানতেন যে তার বাবা ওই ফ্লাইটের যাত্রী হবেন। তবে বাবার পরিকল্পনার কথা তিনি একেবারেই জানতেন না। জন্মদিনে বাবাকে চমকে দিতে, তিনি একই ফ্লাইটে দায়িত্ব পালন করছিলেন।
A post shared by Shweta Pandey (@shwetaaa.pandey)
বাবাকে দেখে শ্বেতা তার প্রতি সম্মান জানিয়ে প্রণাম করেন। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। মেয়েকে দায়িত্ব পালনরত অবস্থায় দেখে বাবা আবেগ ধরে রাখতে পারেননি। তার চোখেমুখে তখন আনন্দের অশ্রু ও মেয়েকে নিয়ে গর্বের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।
এই বিশেষ মুহূর্তের ভিডিওটি শ্বেতা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। প্রকাশের পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাবা-মেয়ের এমন নির্মল ভালোবাসার দৃশ্য দেখে নেটিজেনরাও আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।
বাবা-মেয়ের এই আবেগঘন পুনর্মিলন যেন আরও একবার মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় অপ্রত্যাশিতভাবেই সামনে আসে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন