প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজে জয় নিশ্চিত করলো অস্ট্রেলিয়া।
এটি তারা এক ম্যাচ বাকি রেখেই করে। শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৯৬ রানের জবাবে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে। এভাবে অস্ট্রেলিয়া ৭ রানের জয় পায়।
অস্ট্রেলিয়া টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ৪৪ রানে তারা তিন উইকেট হারায়। তবে ম্যাট রেনশ ও টিম ডেভিড মিলে চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়েন।
একপর্যায়ে ডেভিড ২৬ বলে ৪৫ রানে আউট হন। এরপর নিখিল চৌধুরী আউট হলেও রেনশ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তার বিস্ফোরক ব্যাটিংয়ের উপর দাঁড়িয়ে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। রেনশ ৫২ বলে ৮৯ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম ২৭ রানে দুটি উইকেট নেন। এছাড়াও নাহিদ রানা, আব্দুল গাফফার ও মুস্তাফিজুর একটি করে উইকেট নেন।
বাংলাদেশ খেলতে নেমে দুর্দান্ত শুরু করে। প্রথম ২ ওভারে ৩৩ রান করে। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ ৭২ রান তুলে। এই রান তুলতে বাংলাদেশ মাত্র একটি উইকেট হারায়। তানজিদ তামিম ১৫ বলে ৩০ রান করেন।
এরপর বাংলাদেশ ৭৭ রানে দ্বিতীয় উইকেট হারায়। সৌম্য সরকার ৯ বলে ১৫ রান করেন। তার আউটের পর সাইফ হাসান ও পারভেজ ইমন স্কোর বাড়ানোর চেষ্টা করে। কিন্তু তারা তাদের ব্যাটিং অব্যাহত রাখতে পারেননি।
একপর্যায়ে পারভেজ ইমন ২২ বলে ৩৬ রান করে দলীয় ১৩০ রানে ফিরেন। তার আউটের পরও বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু সাইফ হাসান ৪২ রানে ফিরে গেলে সেই সম্ভাবনাও ক্ষীণ হয়ে যায়। পরে তাওহীদ হৃদয়ের ২২ বলের ৩৫ রানের ইনিংসে জয়ের ব্যবধান কমে আসে।
অবশেষে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলতে সক্ষম হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন