প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার ধামরাইয়ের যাদবপুর ভবন মোহন স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চরম ফল বিপর্যয় ঘটেছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ২৪ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র চারজন পাস করেছেন, বাকি ২০ জন অকৃতকার্য হয়েছেন। এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির পাসের হার নেমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশে।
গত শনিবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল থেকে এই তথ্য জানা যায়। ফলাফলের পর প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম এবং শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, কলেজে পড়াশোনার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে না এবং অনেকেই ক্লাস চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত থাকে, যা শ্রেণিকক্ষে পরিবেশকে নষ্ট করছে। অভিভাবক ও স্থানীয়দের মতে, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পাঠদানে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
কলেজ সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই কলেজে আগে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ চালু থাকলেও বর্তমানে শুধুমাত্র মানবিক শাখা সক্রিয় রয়েছে। এ বছর কেবল মানবিক বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ফল বিপর্যয়ের বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমা আক্তার বলেন, "এ বছর প্রতিষ্ঠান থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র চারজন পাস করেছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।"
বিপর্যয়ের কারণ জানতে চাইলে তিনি শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই দায়ী করে বলেন, "আমাদের ধারণা ছিল শিক্ষার্থীরা আরও ভালো করবে। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেছে, প্রায় ১০ জন শিক্ষার্থী কেবল একটি বিষয়ে ফেল করেছে। বিশেষ করে আইসিটি বিষয়ে নিয়মিত ক্লাস ও যথাযথ পাঠদান না হওয়ায় ফলে নেতিবাচক প্রভাব পড়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।"
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন জানান, "ধামরাই উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষার সার্বিক ফলাফল সন্তোষজনক নয়। আগামীতে শিক্ষার মানোন্নয়ন ও আরও ভালো ফলাফলের লক্ষ্যে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে কাউন্সেলিং করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন