প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটি সদর উপজেলার ডিসি অফিস এলাকার নিজ বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত ২৬ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সে নিখোঁজ হয়। ছেলেকে খুঁজে না পেয়ে রাঙামাটি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা আব্দুল কাদির।
আশিকুল রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার পর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আশিকুলের বাবা আব্দুল কাদির ও মা মোছা. আছমা আক্তার মরনা। তাঁদের বর্তমান ও স্থায়ী ঠিকানা রাঙামাটি সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ডিসি অফিস এলাকা।
ছেলেকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আশিকুলের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা চেয়েছে পরিবার।
কেউ আশিকুল ইসলামের সন্ধান পেলে তার বাবা আব্দুল কাদিরের মুঠোফোন নম্বর ০১৫৫৬৬৪২৭৬৩-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন