প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের আসিয়ান কাপ শুরু হয়েছে হার দিয়ে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে পরাজিত হয়েছেন হামজা চৌধুরি ও তারিক কাজীরা। জাকার্তায় ম্যাচের ফলাফল খারাপ হলেও শিষ্যদের প্রতি দোষ চাপাতে চান না কোচ থমাস ডুলি।
ফিফা আসিয়ান কাপে শিখতে এসেছেন বলে জানিয়েছেন ডুলি। ম্যাচ শেষে বাংলাদেশের কোচ মন্তব্য করেন, ‘দলের কিছু খেলোয়াড়, আপনারা তো বাংলাদেশের মানুষ, হয়তো জানেন সান মারিনোর বিরুদ্ধে শেষ ম্যাচের পর থেকে তারা অনুশীলনের মধ্যে ছিলেন না। সুতরাং, যদি আপনি কোনো লিগে খেলতে না পারেন এবং মালয়েশিয়ার মতো দলের বিরুদ্ধে খেলেন, যাদের খেলোয়াড়েরা লিগ ও জাতীয় দলে নিয়মিত অংশগ্রহণ করছে, তখন কাজটি নিশ্চিতভাবেই কঠিন। তাই সামগ্রিকভাবে ম্যাচ নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমরা এখানে শিখতেই এসেছি।’
মালয়েশিয়ার বিরুদ্ধে আজ হজম করা তিন গোলের পেছনে ডিফেন্ডারদের ভুল ছিল। তবে ডুলি কোনো খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে চান না। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট। এই টুর্নামেন্টে মালয়েশিয়াকে ২-০ বা ৩-০ গোলে হারানোর প্রত্যাশা করি না। আমরা এমন একটি দলের বিরুদ্ধে খেলেছি যারা আমাদের চেয়ে অনেক এগিয়ে, এবং খেলাটা এমনই। তাদের এবং আমাদের মধ্যে পার্থক্যটা আজকের ম্যাচে আপনারা দেখতে পেয়েছেন। সুতরাং খেলোয়াড়দের খারাপ পারফরম্যান্স নিয়ে আমার কিছু বলার নেই। তারা সবাই চেষ্টা করেছে।’
নিজেদের অনেক ঘাটতি আছে বলে জানিয়ে ডুলি আরও বলেন, ‘স্পষ্টতই আজ আমরা যে স্বপ্নের আশা করেছিলাম, এটি সেরকম কিছু ছিল না, তবে এটি ছিল একটি বাস্তবসম্মত ম্যাচ। আমরা দেখতে পেলাম আমাদের এবং তাদের (মালয়েশিয়া) মধ্যে মূল পার্থক্য হলো অ্যাকুরেসি (সঠিকতা), টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল জায়গায়।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন