প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শৈশবের স্মৃতিতে কাগজের উড়োজাহাজ তৈরি করে খেলার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সেই আনন্দের মুহূর্তগুলো হারিয়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ সেই শৈশবের খেলাকে নতুন করে বিশ্ব রেকর্ডে পরিণত করেছেন।
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বোইজিতে, ডেভিড রাশ এক ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ তৈরি করেছেন। এই কৃতিত্বের মাধ্যমে তিনি আবারও গিনেস বিশ্ব রেকর্ডসে নিজের নাম লেখালেন। প্রতিটি উড়োজাহাজ তৈরিতে তার গড়ে সময় লেগেছে মাত্র ৮ দশমিক ৬৭ সেকেন্ড।
ডেভিড রাশ এর আগে ২০০টিরও বেশি বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন। তিনি ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি গিনেস বিশ্ব রেকর্ড গড়ার অধিকারী।
নতুন রেকর্ড গড়ার জন্য বোইজির ওয়াইএমসিএর র্যাকেটবল কোর্টে এই উদ্যোগ গ্রহণ করেন ডেভিড রাশ। তার লক্ষ্য ছিল এক ঘণ্টায় সবচেয়ে বেশি কাগজের উড়োজাহাজ বানানোর রেকর্ডটি নিজের করে নেওয়া। তবে এই কাজটি মোটেও সহজ ছিল না।
ডেভিড রাশ জানান, গিনেস বিশ্ব রেকর্ডসের নিয়ম অনুযায়ী, প্রতিটি কাগজের উড়োজাহাজ তৈরির জন্য সাত ধাপের নির্দিষ্ট ভাঁজ অনুসরণ করতে হয়েছে। শুধু উড়োজাহাজ তৈরি করলেই হবে না, সেগুলো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কিনা, সেটিও নিশ্চিত করতে হয়েছে।
এ কারণে পুরো প্রক্রিয়ার মধ্যে দ্রুততার পাশাপাশি নির্ভুলতা ও সমন্বয়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
একটি অনলাইন পোস্টে, ডেভিড রাশ জানান, তার সহকারীদের একটি দল কাগজ সরবরাহ, তৈরি করা উড়োজাহাজ নির্ধারিত বিচারকদের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো ছুড়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কিনা, তা নিশ্চিত করার কাজ করেছে।
গত ৩০ মে, এক ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক কাগজের উড়োজাহাজ তৈরির রেকর্ড গড়ার উদ্যোগ নেন ডেভিড রাশ। এক ঘণ্টায় ৪১৫টি উড়োজাহাজ বানিয়ে তিনি সফল হন।
তবে ডেভিড রাশ এখানেই থামতে চান না। এখন তার লক্ষ্য আরও দ্রুত কাগজের উড়োজাহাজ বানানো ও ছোড়ার রেকর্ড ভাঙা। বর্তমানে এই রেকর্ড ৪ দশমিক ৫৪ সেকেন্ডের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন