প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : ব্রিটিশ এয়ারওয়েজ ও আইবেরিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপ (আইএজি) জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা ১২ শতাংশের বেশি কমেছে, যা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটার ফলস্বরূপ।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর পরিশোধের পর তাদের মুনাফা ১২৩ কোটি ইউরো (প্রায় ১৩৭ কোটি ডলার) হয়েছে। গত বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ১৪০ কোটি ইউরো।
এএফপি’র খবর অনুযায়ী, আইএজি জানায়, টিকিটের দাম ভালো থাকলেও ফ্লাইট পরিচালনার সক্ষমতা কমে যাওয়ার কারণে, বিভিন্ন অপ্রত্যাশিত কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন এবং বিশেষ করে উড়োজাহাজের জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তাদের মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।
প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, এ প্রান্তিকে জেট ফুয়েলের পেছনে ব্যয় আগের তুলনায় ৩০ শতাংশের বেশি বেড়েছে।
তবে একই সময়ে প্রতিষ্ঠানটির মোট আয় ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৭৪ কোটি ইউরোতে দাঁড়িয়েছে।
আইএজির প্রধান নির্বাহী কর্মকর্তা লুইস গালেগো বলেন, ‘জেট ফুয়েলের অত্যন্ত উচ্চমূল্য ও কয়েকটি অপ্রত্যাশিত কারণে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সত্ত্বেও আমরা এ প্রান্তিকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ব্যবসায়িক কার্যক্রম ধরে রাখতে পেরেছি।’
প্রতিষ্ঠানটি আরও জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে। পাশাপাশি উড়োজাহাজের ইঞ্জিনসংক্রান্ত সমস্যায় প্রয়োজনীয় উড়োজাহাজের স্বল্পতা এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিঘ্নের কারণে তাদের সামগ্রিক ফ্লাইট পরিচালনার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত সেপ্টেম্বরেও যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থার প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশটির বিমান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন