প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ১২ জন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ৩৯ বিজিবির অধিনায়ক দ্বারা স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ওই ১২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাঁটা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ইমদাদুল হক (২৮), একই উপজেলার ঘটি গ্রামের শমসের আলীর ছেলে মিনারুল (১৯), মাধবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ইউসুফ (২১), দিয়ারমানিকচর গ্রামের ইব্রাহিমের ছেলে শওকত আলী (৩৫), একই গ্রামের মাহাবুব রহমানের ছেলে আব্দুল্লাহ (২৫) ও সুরুজ্জামানের ছেলে হাসান (২৫) এবং রাতাহরি গ্রামের ছেলে মো. মেসবাহুল (২০)। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের মো. খায়রুলের ছেলে মো. আক্তারুল হক (২০), গ্রামের মোহাম্মদ লোকমানের ছেলে শামীম (২৩), রসুলপুর গ্রামের কামালের ছেলে আব্দুল করিম (২১), চরমেহনপুর নিচপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে আল আমিন (২৪), লতাহারি গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. রুবেল (৩০)।
৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজিদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি আরও বলেন, সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন