প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩৯টি প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাস করেছে। আগেরবার এই সংখ্যা ছিল ৩৪৫। এর মানে, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২০৬টি কমেছে। এবারের পরীক্ষায় ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গতবছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর এই ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।
এবার ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। মোট পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়। এই পরীক্ষা ৮ আগস্ট শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছিল। পরে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন