প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিরা অন্তর্ভুক্ত রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সিআর মামলায় সাজাপ্রাপ্ত ২ জন, নিয়মিত মামলায় ৪ জন, পূর্বের মামলায় ১ জন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ২ জন রয়েছেন। আটক হওয়া ৯ জনের মধ্যে ৩ জন নারী আসামি রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, আদালতের পরোয়ানা, সাজা পরোয়ানা এবং নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে উখিয়া থানা পুলিশ এই অভিযান চালায়।
অভিযানে সিআর মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি, নিয়মিত মামলার ৪ আসামি, পূর্বের মামলার ১ আসামি এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ২ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন নারী আসামি অন্তর্ভুক্ত। আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার ৯ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন