প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রাম, ২৪ অক্টোবর, ২০২৬ : কুড়িগ্রামের কৃতি সন্তান প্রকৌশলী রূপম রাজ্জাক, যিনি বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য, কুড়িগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছেন। আজ সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ইউনুছ আলী, বাসসের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, যুগান্তরের জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা, সাংবাদিক অমিত পাল এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ অন্যান্য স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রকৌশলী রূপম রাজ্জাক সাংবাদিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) গুরুত্ব এবং বিভিন্ন আধুনিক দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, "বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি।" ডিজিটাল যুগে সাংবাদিকতার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে সংবাদমাধ্যমকে আরও গণমুখী ও বিশ্বস্ত করে তোলা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন