প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনার ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিসে এ হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে রাজশাহীর জেলাপ্রশাসক কাজি শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে সাড়ে ১২টার দিকে পবার পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
ইবনুল আবেদীন ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনও ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে জেলাপ্রশাসক কাজি শহিদুল ইসলাম বলেন, "এর আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।" এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভূমি অফিসে জনগণের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে।
এ ধরনের হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাইট গার্ড মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
একই সঙ্গে স্থাপনা ও জনস্বার্থ রক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
ইবনুল আবেদীন বলেন, "পবা উপজেলায় বিমানবন্দর ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।" সাম্প্রতিক সময়ে এসব স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিসেও হামলা হয়েছে।
নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, দুটি বিস্ফোরিত হয়নি। নাইট গার্ড ও অন্যান্য নিরাপত্তাকর্মী সজাগ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তিনি জানান, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছেন। সহিংসতা ও নাশকতার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত নাগরিক ও এলাকাবাসীকেই ভোগ করতে হয় উল্লেখ করে ইউএনও বলেন, "কোথাও দুর্বৃত্তের সন্ধান পাওয়া গেলে জনগণকে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।" এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন