প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ (২৪) হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীকে আদালত চার দিনের রিমান্ডে পাঠিয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তদন্ত কর্মকর্তার সাত (০৭) দিনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ প্রদান করেন। তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
এ মামলায় কবির হোসেন (৪৬) নামে আরও এক আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং এ মামলার এজাহারনামীয় আসামি।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ২৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে আসামিপক্ষে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ অন্যান্য আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২৪ জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের সামনে গুলিবিদ্ধ হন ভুক্তভোগী রাজু আহমেদ। পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান, এরপর রাজুর পিতা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, পলাতক ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার এবং মামলার মূল রহস্য উদঘাটনে তাদের সাত দিনের রিমান্ডে পাঠানো প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন