প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আগামী ৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। খুলনা বিভাগের ১০ জেলার আওতাধীন ৮০টি কেন্দ্রে মোট ৪২ হাজার ৫৬ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানিয়েছেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বোর্ডের ১০ জেলার মধ্যে যশোর জেলায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে। এই জেলায় ১৩টি কেন্দ্রে ৭ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।
অন্য জেলাগুলোর মধ্যে খুলনার ১৩টি কেন্দ্রে ৬ হাজার ৭৪৮ জন, কুষ্টিয়ার ৮টি কেন্দ্রে ৫ হাজার ৪১৩ জন, ঝিনাইদহের ৮টি কেন্দ্রে ৪ হাজার ৮৪৩ জন, সাতক্ষীরার ৯টি কেন্দ্রে ৪ হাজার ৫২২ জন এবং বাগেরহাটের ১১টি কেন্দ্রে ৩ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়া চুয়াডাঙ্গার ৪টি কেন্দ্রে ২ হাজার ৯৮৩ জন, মাগুরার ৫টি কেন্দ্রে ২ হাজার ২৬৪ জন, নড়াইলের ৪টি কেন্দ্রে ২ হাজার ৫৩ জন এবং মেহেরপুরের ৪টি কেন্দ্রে ২ হাজার ৩০ জন পরীক্ষার্থী অংশ নেবে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানিয়েছেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রসচিব ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার শুরুর অন্তত সাত দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার দিন নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে। এছাড়া কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী কেন্দ্রে মুঠোফোন কিংবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন