প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (২৮) মারা গেছেন।
বুধবার (১৫ জুলাই) বেলা ১২টা নাগাদ ওই অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের সদস্যরা। তবে এখনও ওই যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো সময় অজ্ঞাত পরিচয়ের এ ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সকালে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর দুপুর ১২টার দিকে মরদেহটিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।
রাজবাড়ীর রেলওয়ে থানার (জিআরপি’র) উপপরিদর্শক এসআই মোঃ মনিরুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কোন একটি ট্রেনে কাটা পড়ায় তার মৃত্যু ঘটেছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তকরণ এবং অন্যান্য আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। একই সঙ্গে কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন, তারও খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন