প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তাঁর নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৩ জুন) সকালে সাড়ে ১১টার কিছু পর শহরের আড়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল বেলায় শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ির নিচতলায় দলীয় অফিসে বসে মোস্তাফিজুর রহমান বিজু অনেক নেতাকর্মীর সঙ্গে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল করার পরিকল্পনা করছিলেন। ঠিক সেই সময় পুলিশ মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করার চেষ্টা করে। এর পর নেতাকর্মী ও স্থানীয় মানুষ পুলিশ থেকে তাঁকে ছিনিয়ে নেয়।
এসময় নেতাকর্মীরা অভিযোগ করেন যে, মোস্তাফিজুর রহমান বিজুর ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ পুলিশের হাতে চলে গেছে।
অন্যদিকে, পুলিশ সাংবাদিকদের কাছে ছিনিয়ে নেয়ার ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, কালীগঞ্জ থানার একটি দল সেখানে গেলে মোস্তাফিজুর রহমান বিজু পালিয়ে যান। এ সময় তাঁর মোবাইল পড়ে যায়, যা এখন হেফাজতে আছে। পরিবারের কেউ আসলে তা ফেরত দেওয়া হবে। তবে তাঁদের কাছে কোনো মানিব্যাগ নেই বলে দাবি করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন