প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমানকে আইডেক্স ২০২৭ ও ন্যাভডেক্স ২০২৭-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই প্রদর্শনীগুলি আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হবে।
১৮তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইডেক্স) এবং অষ্টম ন্যাভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন (ন্যাভডেক্স) আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) আয়োজন করা হবে।
ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের মাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইডেক্স ও ন্যাভডেক্সে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা খাতের সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শিত হবে। এই প্রদর্শনীতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
আমন্ত্রণবার্তায় শেখ হামদান বলেন, ‘এই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে এবং প্রদর্শনী দুটির সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি তার সম্মান ও গভীর শ্রদ্ধার কথাও জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন