প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ইং; ১১:২৮ এম
ইরানে ফের পরমাণু পরিদর্শনের অনুমতি দেবে তেহরান
ইরানে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের আবারও প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আইএইএর পরিদর্শকেরা ইরানে এসে পরিদর্শন করতে চাইলে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব। ইরানে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না—সিবিএসের এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, ‘এটি সম্পূর্ণ সঠিক।’ আগের মতো পরিদর্শকদের ওপর বিধিনিষেধ থাকবে কি না জানতে চাইলেও একই জবাব দেন তিনি। তবে নির্দিষ্ট পরিদর্শন ও এর শর্ত নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানান।এর আগে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার পর তেহরান আইএইএর সঙ্গে সহযোগিতা সীমিত করেছিল। এ অবস্থায় ইরানের পরমাণু উপকরণ ও কর্মসূচি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করতে না পারায় উদ্বেগ প্রকাশ করে আসছে আইএইএ। পশ্চিমা দেশগুলোও তেহরানের সঙ্গে সংস্থাটির সহযোগিতা পুনঃস্থাপনের দাবি জানিয়ে আসছে।
পেজেশকিয়ানের বক্তব্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার বিষয়টিও উঠে এসেছে। তিনি জানান, নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যেই পরিদর্শন ও সংশ্লিষ্ট শর্তগুলোতে সমঝোতা করা যেতে পারে। একই সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণ করলে তেহরান এ নিয়ে করা অঙ্গীকারগুলো মেনে চলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"