প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অপ্রতিম হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে পড়েছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শিশুদের প্রতি এমন নৃশংসতা বন্ধে সচেতন হওয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানিয়েছেন। অপূর্ব বলেছেন, ‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই। বিচার চাই।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা তার সবচেয়ে স্বাভাবিক অধিকার। কিন্তু শিশুদের ওপর বারবার এমন নৃশংসতা সমাজ ও বিবেকের চরম পতনের ইঙ্গিত দেয়।
অপ্রতিম হত্যাকাণ্ডের বিষয়ে সরাসরি কিছু না বললেও, সাম্প্রতিক শিশু হত্যার ঘটনাগুলো তাকে একজন বাবা এবং দেশের সাধারণ নাগরিক হিসেবে স্তব্ধ করে দিয়েছে বলে জানান এই অভিনেতা।
আরো পড়ুন
আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা
শিশুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সকলের এক হওয়ার আহ্বান জানান অপূর্ব। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সমাজের অস্তিত্বই অর্থহীন হয়ে যাবে। অভিভাবকদের আরো সতর্ক ও সচেতন থাকার পরামর্শও দেন তিনি।
তার মতে, একটু বাড়তি সতর্কতা ও সচেতন নজরদারি হয়তো অনেক বড় বিপদ থেকে সন্তানকে রক্ষা করতে পারে। ঘরের ভেতরে কিংবা বাইরে—কোথাও যেন শিশুদের নিরাপত্তায় কোনো ঘাটতি না থাকে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া, শিশু হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অপূর্ব। তিনি শিশুদের জন্য দেশকে নিরাপদ করে তোলাকে সবচেয়ে বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন