প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল, যা এসেছে, অনেক কানাডিয়ান সম্ভবত এমনটাই প্রত্যাশা করেছিলেন। কারণ, ডেমোক্র্যাটদের বিশাল জয়কে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বাণিজ্যিক সহযোগীদের ওপর ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্কের বিরুদ্ধে ভোটারদের প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বুধবার সকালে মন্তব্য করেন, ‘আমি আনন্দে রাস্তায় ডিগবাজি খাচ্ছিলাম।’
তিনি এই ফলাফলকে ‘কানাডার জন্য একটি বিজয়’ হিসেবে উল্লেখ করেন।
মঙ্গলবার রাতে ঘোষিত এই ফলাফল হয়তো খুব শিগগিরই কানাডাকে ওই শুল্ক থেকে মুক্তি দেবে না। তবে, বাণিজ্য আলোচনা আবার শুরু হওয়ায় রাজনৈতিক পরিবর্তনগুলো অটোয়ার জন্য আরো অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, যাতে তারা একটি ভালো সমঝোতা করতে পারে, এমন প্রত্যাশা রয়েছে।
ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিজ ও চাক শুমার, যাদের রাজনৈতিক প্রভাব এখন আরো বৃদ্ধি পেয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে কানাডার ওপর আরোপিত শুল্ক কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন।
তবুও, কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ শুল্কনীতিতে খুব বেশি পরিবর্তন আনতে নাও পারে। কারণ, ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্কের বেশিরভাগই কংগ্রেসের অনুমোদন ছাড়াই নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা হয়েছে।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন