প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগকালীন মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন তরুণ স্বেচ্ছাসেবী মো. সাইমুন ইসলাম। গতকাল শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা’ ক্যাটাগরিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
সাইমুন ইসলামের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবুন—ড্রিম ডিভাইজার’-এর মাধ্যমে রাঙামাটির ১০টি উপজেলার তরুণদের সম্পৃক্ত করে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনটির উদ্যোগে বিভিন্ন জনগোষ্ঠীর তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।
পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে আয়োজিত কমিউনিটি অ্যাকশন সভায় ভূমিকা রেখেছেন সাইমুন। পাশাপাশি বিডি ক্লিন রাঙামাটি ও ব্র্যাকের সঙ্গে সমন্বয় করে শহর পরিচ্ছন্নতা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন তিনি।
বন্যপ্রাণী সংরক্ষণেও কাজ করছেন সাইমুন। ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার ও নিরাপদ স্থানে অবমুক্ত করার কাজে যুক্ত রয়েছেন তিনি। এ ছাড়া সাপে কাটার ঘটনায় করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারি কলেজগুলোতে কর্মশালার আয়োজন করেছেন।
করোনাকালীন সংকটেও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন সাইমুন ও তাঁর সংগঠনের সদস্যরা। রাঙামাটির দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবায় সহযোগিতা, মরদেহ দাফনে সহায়তা, খাদ্যসামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তাঁরা।
রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তায় তরুণদের সম্পৃক্ত করার ক্ষেত্রে সাইমুনের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর এ অর্জন জেলার তরুণদের স্বেচ্ছাসেবা, পরিবেশ রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় আরও উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন