প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ে ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। তার মতে, ব্যাটিংয়ের দক্ষতার চেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিকতা, বিশেষ করে বিদেশের মাটিতে খেলার সময়।
আফগানিস্তানের কাছে ৭ উইকেটে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে হৃদয় মন্তব্য করেন, ‘আমার যেটা মনে হয়েছে… কোন কোন জায়গা বলতে চাচ্ছি না। তবে খুব ক্লিয়ার একটা জায়গা– আমরা ব্যাটাররা দুটো ম্যাচেই বাজে ব্যাটিং করেছি। যে কারণে পুরো দল সাফার করেছে।’
ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও দলের খেলোয়াড়দের পাইপলাইন নিয়ে আশাবাদী হৃদয়। তিনি বলেন, ‘পাইপলাইনে অবশ্যই যথেষ্ট খেলোয়াড় আছে। অ্যাওয়ে সিরিজে ভালো করতে পারছি না। হোমে যে খেলা হচ্ছে, বেশ কিছু সিরিজ বেশ ভালোভাবে জিতেছি। ব্যাটিং ইউনিট হিসেবে কিছু জায়গায় উন্নতি করতে হবে।’
আফগানিস্তানের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচেই বাংলাদেশ পরাজিত হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতেও হারতে হয়েছে। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে সাফল্যের কথা মনে করিয়ে দিয়েছেন হৃদয়।
তিনি বলেন, ‘এই দল নিয়েই বড় বড় দলকে হারিয়েছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান– সব হোমে ছিল। এক-দুই ম্যাচ দিয়ে বলতে চাই না দলের কী হলো। দল ভালো অবস্থায়ই আছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন