প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের গ্রুপ ‘বি’র ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর বিরুদ্ধে পাত্তাই পেল না ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। ড্যাফোডিল আইইউবির জালে হাফডজন গোল দিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।
ম্যাচে ডিআইইউর বিদেশি শিক্ষার্থী ইউনুসা হ্যাটট্রিক করেছেন। এবিজি ইউনিভার্সিটি কাপ টুর্নামেন্টে এটি প্রথম হ্যাটট্রিক হিসেবে রেকর্ড হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরুতে আইইউবির শক্তিশালী রক্ষণের কারণে ডিআইইউর স্ট্রাইকাররা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে ড্যাফোডিলের আক্রমণগুলোতে ইন্ডিপেন্ডেন্টের রক্ষণভাগ এলোমেলো হয়ে যায়।
ম্যাচের ২০ মিনিটে সাদিকের গোলে ডেডলক ভেঙে ড্যাফোডিল লিড নেয়।
এরপর পুরো সময়টাই ছিল ডিআইইউর বিদেশি শিক্ষার্থী ইউনুসার দখলে। এই বিদেশি শিক্ষার্থী একাই আইইউবিকে তছনছ করে দেয়।
ম্যাচের ২৫, ৩৫ এবং ৪৫ মিনিটে তিনি নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
এছাড়া ৪৪ ও ৫২ মিনিটে সেলিমের জোড়া গোলে আইইউবির জালে হাফডজন গোল করে ডিআইইউ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচটি দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস দ্বারা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’ গত ২৫ অক্টোবর শুরু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন