প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের শৈলকুপা এলাকায় যাত্রীবাহী বাস এবং স্যালোইঞ্জিনচালিত খড়িবোঝাই গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যখন রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার ঝিনাইদ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছায়, তখন ঝিনাইদহ থেকে আসা একটি স্যালোইঞ্জিনচালিত খড়িবোঝাই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী জানিয়েছেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন