প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে নিয়োগ পেয়েছেন। সরকার তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের শর্তানুসারে, তাকে অবসর-উত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রাখতে হবে। এছাড়াও, অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
এতে বলা হয়েছে, ‘মো. আব্দুর রহমান খানকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংক্রান্ত সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থানের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে তিন বছর মেয়াদে বিশ্বব্যাংকের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির জন্য ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন