প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুমোদন ছাড়া অবৈধভাবে ডিজেল মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, ভ্রাম্যমাণ আদালত ১৫ ব্যারেল ডিজেলও জব্দ করেছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিটের মধ্যে নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ রোবেল অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ভেরেন্ডি বাজারে অভিযান চালায়। এ সময় লাইসেন্স ছাড়া দোকান ও গোডাউনে অবৈধভাবে ১৫ ব্যারেল ডিজেল মজুদ রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় 'বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬'-এর ৪ নম্বর ধারা লঙ্ঘনের জন্য ২০ (ঙ) ধারায় চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন চৌধুরীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে তার গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৩ লাখ ৪৯ হাজার ২৯০ টাকা মূল্যের ১৫ ব্যারেল ডিজেলও জব্দ করা হয়।
পরবর্তীতে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত তেল নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয় এবং বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ আদালত প্রদান করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন