প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, “কৃষকদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে কৃষি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় দুই হাজার ১৬০ জন কৃষকের মাঝে সরিষা, মসুর ও খেসারির বীজের পাশাপাশি সার বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী রমজান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাকারিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন