প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকের জীবন মাত্র ২২ বছর বয়সেই শেষ হয়ে গেল। জন্মের পর থেকেই তিনি জটিল হৃদরোগের বিরুদ্ধে লড়াই করে আসছিলেন। ২০২৪ সালে মিস অস্ট্রিয়ার খেতাব জেতার পর নতুন কোনো প্রতিযোগিতার আয়োজন না হওয়ায় মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ছিলেন এই খেতাবের অধিকারী।
সৌন্দর্য প্রতিযোগিতা পরিচালনাকারী সংস্থা ‘মিশন অস্ট্রিয়া’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে লুসিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
মিশন অস্ট্রিয়ার পক্ষ থেকে লুসিয়াকে একজন সাহসী ও অসাধারণ তরুণী হিসেবে স্মরণ করা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জানা গেছে, শৈশব থেকেই তার হৃদরোগজনিত বিভিন্ন জটিলতার চিকিৎসা চলছিল।
লুসিয়া কখনোই নিজের অসুস্থতার কথা আড়াল করেননি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে তিনি নিজের শারীরিক লড়াইয়ের কথা তুলে ধরেছেন। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক পোস্টে লুসিয়া উল্লেখ করেছিলেন, জন্মের পরপরই তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল।
হৃদরোগের কারণে শৈশবে অন্য শিশুদের মতো খেলাধুলা কিংবা দৌড়ঝাঁপ করতে পারতেন না লুসিয়া। তবে সেই সীমাবদ্ধতা তাকে ভেঙে দিতে পারেনি। বরং দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে তিনি মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছিলেন।
২০২৪ সালে মিস অস্ট্রিয়ার খেতাব জয়ের মাধ্যমে তার জীবনে সেই লড়াইয়ের আরেকটি বড় অর্জন এসেছিল।
তথ্য সূত্র- বিবিসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন