প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, শেখ হাসিনাকে নিয়ে নেতাদের হুঁশিয়ারি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বাগেরহাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ প্রমুখ।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ফাঁসির দণ্ডের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।
সমাবেশ শেষে জেলা বিএনপির নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া দেওয়া হয়। এতে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।## (ছবি সংযুক্ত আছে)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন