প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ধানমন্ডির কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় একটি ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে ৫ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে কাঞ্চন টাওয়ার নামক ভবনে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায়।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৮টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন