প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেগমগঞ্জ উপজেলার ২ নং গোপালপুর ইউনিয়নের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও সভাপতি নির্বাচন গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে আয়োজিত হয়, যেখানে সভাপতিত্ব করে মিরওয়ারিশপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল আমিন। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. ফজলুল করিম বড় ভূঁইয়া।
সভাপতি পদে সাবেক সভাপতি জয়ন্ত কুমার ভৌমিক এবং মোসলেহ উদ্দিন সেলিম প্রার্থী হন। পরে মোসলেহ উদ্দিন সেলিম প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসে জয়ন্ত কুমার ভৌমিককে সমর্থন জানালে তিনি সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন। এদিকে সহ-সভাপতি পদে তিনজন প্রার্থী থেকে সাইদুল হাসান প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তারপর মো. ইউছুপ ও ফয়েজ আহমেদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ৫ ভোট পেয়ে ফয়েজ আহমেদ সহ-সভাপতি নির্বাচিত হন। নবগঠিত ৯ সদস্যের পরিচালনা কমিটি আগামী তিন বছর বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা আজিজুল ইসলাম কিরণ, দৈনিক জনকণ্ঠ সংবাদ সংস্থা এফএনএস ও জাগরণী টেলিভিশনের প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন মিরাজ ভূঁইয়া এবং মো: সেলিম। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি জান্নাতুল নাইমা, মাহবুবুর রহমান, ফাতেমা আক্তার, কামরুন নাহার, মোঃ ইসমাইল, সাবেক মেম্বার খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে সভাপতি জয়ন্ত কুমার ভৌমিককে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান, সভাপতি প্রার্থী থেকে সরে দাঁড়ানো স্থানীয় ইউপি সদস্য মোসলেহ উদ্দিন সেলিম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন