প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। যে মানুষটি রাস্তায় ভিক্ষাবৃত্তি করে এবং যে মানুষটি এসি রুমে থাকে, সবার কথা চিন্তা করে এবারের বাজেট ঘোষণা করা হয়েছে। ধনী ও গরীব নির্বিশেষে সমস্ত শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মানুষের কথাও বাজেটে প্রতিফলিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষক কৃষাণীদের মাঝে সার ও বীজ বিতরণ, দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ, গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ এবং ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের পয়লা জুলাই থেকে পে-স্কেলটা কীভাবে দেওয়া হবে সেটাও বাজেটে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমরা কোনো জনগোষ্ঠীকে অবহেলা কিংবা বেশি সুবিধা কোনোটাই করছি না। সবার জন্য যে সুবিধাটা প্রয়োজন, সেই লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তাঁর উদ্দেশ্য একটাই, যদি আমরা সবাই একসাথে ভালো থাকি, তাহলেই দেশ ভালো থাকবে এবং আমরা ভালো থাকব।
জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই দেশের মালিক হলেন আপনারা। আপনারা ভোট দিয়েছিলেন আপনাদের সেবা করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো এখন আপনাদের সুবিধা-অসুবিধা দেখা এবং পাশে দাঁড়ানো। সেই লক্ষ্যেই আমরা প্রধানমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে কাজ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনতাসির মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানাসহ অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন