প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা বিলের ছাড় নিয়ে বিরোধের কারণে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলা চালিয়েছে একদল যুবক।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত বারোটার দিকে এই হামলার ঘটনা ঘটে। একদল যুবক হাসপাতালের সামনে জড়ো হয়ে মুহূর্তের মধ্যে তাণ্ডব শুরু করে।
অতর্কিত হামলার ফলে হাসপাতালের সামনে অংশ এবং নিচতলার রিসেপশন ভাঙচুর করা হয়। হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ হামলায় জড়িত।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আসমা নামের এক রোগীর চিকিৎসা বিলের ওপর ছাড় দেয়ার জন্য তার স্বজনরা অনুরোধ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু টাকা ছাড় দিলেও এ নিয়ে শুরু হয় বাগ্বিতণ্ডা। এক পর্যায়ে ওই রোগী চিকিৎসা নিয়ে চলে গেলে সেখানে বেশ কয়েকজন দুর্বৃত্ত জড়ো হয়। পরে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ হামলার সঙ্গে জড়িত।
হামলার পর হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুরের চিহ্ন দেখা যায়। আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিটি হাসপাতাল লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনী জানান, গ্রাফিক আর্টস কলেজের ভেতর থেকে লোকজন এসেছে। শুধু ভাঙচুরই নয়, লুটপাটও চালানো হয়েছে। তিনি জানান, ৫০-৬০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।
তবে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের কোনো শিক্ষার্থী কিংবা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন