প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পূর্ব থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মাছিম পুর তিতাস গ্যাস রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত ইকবাল হোসেন (৪৮) টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ৫৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন মাছিমপুর এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল সোমবার দিনগত রাত আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আরো জানা যায়, তার বিরুদ্ধে এলাকায় আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত ইকবাল হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন