প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হঠাৎ করে চীন জ্বালানি তেলের সকল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
দেশের অভ্যন্তরে মজুত বৃদ্ধি করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বেইজিং এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে বাংলাদেশসহ পুরো এশিয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
চীনের প্রধান তেল শোধনাগার বা রিফাইনারিগুলো অক্টোবর মাসের জন্য পেট্রোল, ডিজেল এবং জেট ফুয়েলের সব চালান বাতিল বা স্থগিত করেছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইনসহ অন্যান্য দেশগুলোর ওপর, যারা জ্বালানির জন্য চীনের ওপর নির্ভরশীল।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিভিন্ন সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম ইতোমধ্যে ওঠানামা করছিল। যদিও গত জুলাইয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল, চীনের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সংকট দেখা দেওয়ায় বেইজিং আবারও এই কড়াকড়ি আরোপ করেছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, দেশের অভ্যন্তরের মজুত সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত চীন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না।
চীনের এই আকস্মিক পদক্ষেপের ফলে এশিয়ার বাজারে ডিজেলসহ অন্যান্য জ্বালানির দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে টানাপোড়েন চলছে, এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, চীনের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
সূত্র: রয়টার্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন