প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারায় রাতের অন্ধকারে এক কৃষকের ১ বিঘা জমির কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার(৮ অক্টোবর) রাতে ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামের কৃষক মিজানুর রহমান বিপ্লবের কলা বাগানে।
সরেজমিনে দেখা যায়, বীরতারা গ্রামের কৃষক মিজানুর রহমান বিপ্লবের কলা বাগানের কলার কাঁদি কেটে ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ধনবাড়ী উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকের কলা বাগান পরিদর্শন করেছেন।
কৃষক বিপ্লব জানান, তিনি অনেক টাকা খরচ করে এক বিঘা জমিতে অনেক স্বপ্ন নিয়ে কলা বাগান গড়ে তুলেছিলেন। কলার ভালো ফলনও হয়েছিল, কিন্তু হঠাৎ করেই গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বাগানের প্রায় ২ শতাধিক কলার কাঁদি কেটে ফেলে দিয়েছে। তিনি বলেন, "আমি একেবারে পথে বসে গেছি। কলাগুলো প্রায়ই বাজারজাতের উপযোগী হয়ে উঠেছিল। এর মধ্যেই শত্রæুতা বশত কে বা কাহারা রাতের অন্ধকারে এমন কান্ড ঘটিয়েছে। আমি এই ঘটনায় অপরাধীকে দ্রæত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। সেই সাথে আমি কৃষি অফিস ও সরকারের কাছে সহযোগীতা কামনা করছি যাতে পরবর্তীতে আবারও কলা চাষ করতে পারি ও পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারি। তা না হলে কোন উপায় থাকবে না। আমি এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।"
স্থানীয় আবুল কালাম, হাবেল উদ্দিন, নাহিদ আলম শামীম, আলমগীর হোসেনসহ এলাকাবাসী দ্রæত অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা দেওয়ার জন্য আবেদন করেছেন।
ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, ঘটনাটি জানার সাথে সাথেই পরিদর্শনের জন্য বীরতারা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামকে পাঠানো হয়েছিলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন