প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় জুমার খুতবার সময় ঝটিকা মিছিলের নেতৃত্বদানকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাইয়ুমসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিছিলে সক্রিয়ভাবে অংশ নেওয়া আজিজুর রহমান নিরব, হাসিব ও জামিল ইসলামও রয়েছেন। শনিবার সকালে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশের সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জুমার নামাজের খুতবা চলাকালে নুরপুর-তেলিকোনা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিট স্থায়ী হয়।
মিছিলের পরপরই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানা-পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, মিছিলে অংশগ্রহণকারী অন্যান্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের এই ঝটিকা অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন