প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ঘরোয়া ক্রিকেট ইতি টানার আগে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন বলেই যুব দল ও ‘এ’ দলের সঙ্গে পরামর্শক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। একই পথে মুশফিকুর রহিমকেও কাজে লাগাতে চায় বিসিবি। তবে মুশফিক এখনও বিপিএল, ডিপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।
বিসিবি পরিচালক ফাহিম সিনহা জানিয়েছেন, অবসরের পর মুশফিককে কোচিংয়ে নিয়ে আসতে চান। তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ, মুশফিক যারা এত দীর্ঘ সময় ধরে আমাদের দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলেছে, তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব।’
তবে বিসিবির চাওয়াতেই সব কিছু হবে না, মুশফিক যদি কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী হন, তাহলে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। ফাহিম আরও বলেন, ‘যদি মুশফিক কোচিংয়ে আগ্রহী হন কিংবা ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান, তাহলে আমরা অবশ্যই তাকে যুক্ত করতে চাই।’
মুশফিককে কোচিংয়ে যুক্ত করতে চাওয়ার কারণ হিসেবে ফাহিম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এত বছরের অভিজ্ঞতা এবং আধুনিক ক্রিকেটকে কাছ থেকে দেখার সুযোগ; এসব আমাদের ক্রিকেটের জন্য অনেক মূল্যবান। তাকে যদি আমরা বিসিবির সঙ্গে যুক্ত করতে না পারি, সেটি আমাদের ব্যর্থতা হবে।’
এদিকে আঞ্চলিক কোচদের মান উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছে বিসিবি। এই বোর্ড পরিচালক জানান, ‘আমরা তিন সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করছি। মোহাম্মদ সালাহউদ্দিন, মিজানুর রহমান বাবুল এবং সোহেল ইসলাম এই মূল্যায়নের দায়িত্বে থাকবেন।’
তিনি আরও বলেন, ‘কেপিআই (কী পারফরম্যান্স ইন্ডিকেটর) বাস্তবায়নের পর থেকেই কোচদের পারফরম্যান্স মূল্যায়নের একটি নির্দিষ্ট প্রক্রিয়া চালু হবে। সিনিয়র কোচরা জেলা ও বিভাগীয় কোচদের তদারকি করবেন। আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চাই, যেখানে বিসিবির অধীনে থাকা সব কোচ কেপিআইয়ের আওতায় আসবেন।’
এছাড়া আঞ্চলিক পর্যায়ের কোচদের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারে ফাহিম জানান, ‘বেতন কাঠামোতে পরিবর্তন আনা হবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী জেলা কোচদের বর্তমান বেতনের তুলনায় অন্তত ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে। সেখানে তিনটি গ্রেড থাকবে। যোগ্যতার ভিত্তিতে গ্রেড নির্ধারণ করা হবে এবং শুরু থেকেই তারা ভালো বেতন পাবেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন