প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, পতিত স্বৈরাচারের দোসররা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি উল্লেখ করেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে নিয়ে মাঠে থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে রাজনৈতিকভাবে উৎখাত করার প্রয়োজনীয়তা রয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে বলেন, ৭১-এর রাজাকার এবং পতিত স্বৈরাচারের বিরুদ্ধে কঠিন সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়নের জন্য এদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার প্রয়োজন রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে সাখাওয়াত হোসেন জানান, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেওয়া হবে এবং সর্বস্তরের নেতাকর্মীদের সেই প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। এ বিষয়ে দলের মধ্যে কোনো দলাদলি করা যাবে না। যে ষড়যন্ত্র করবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সভায় জেলা বিএনপির আহ্বায়ক কিমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ্ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাঈনুল ইসলাম খান প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন