প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক আমদানি ও পরিবহন সেবা ছাড়া চলতি হিসাবের লেনদেনের আওতায় বহির্মুখী রেমিট্যান্স সংক্রান্ত বিধিবিধান একত্র করে একটি সমন্বিত সার্কুলার জারি করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটি প্রকাশ করেছে।
নতুন সার্কুলারে গত বছরের ৩০ সেপ্টেম্বর জারি করা সার্কুলারের পাশাপাশি পরবর্তী সময়ে প্রকাশিত বিভিন্ন নির্দেশনা ও সার্কুলার অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত প্রযোজ্য বিধিবিধানগুলো একটি ডকুমেন্টে একত্র করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সার্কুলার জারির ফলে সমন্বিত কাঠামোর আওতাভুক্ত পূর্বের সব নির্দেশনা বাতিল বলে গণ্য হবে। তবে রিপোর্টিং সংক্রান্ত নির্দেশনাগুলো বহাল থাকবে।
সমন্বিত সার্কুলারে বহির্মুখী রেমিট্যান্সের বিভিন্ন খাতের বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়েছে। এর মধ্যে বিদেশ ভ্রমণ, বিদেশে চিকিৎসা, সরকারি ও আধা-সরকারি সফর, শিক্ষা, ভিসা ও অভিবাসন ফি, বিদেশে কর্মসংস্থান এবং পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের খরচ অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া মুনাফা ও লভ্যাংশ, পরামর্শক ও প্রশিক্ষণ সেবা, বিদেশি এজেন্ট, বিদেশে শাখা খোলা, উড়োজাহাজ ও জাহাজের লিজ ভাড়া, সফটওয়্যার ও আইটি সেবা, ই-কমার্স এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) বিভিন্ন অর্থ পরিশোধের ক্ষেত্রেও নির্দেশনা প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক কার্ড, কার্ড প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ পরিশোধ এবং ব্যাংক-মধ্যস্থ আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক-সংক্রান্ত বিধানও এই সার্কুলারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভ্রমণসংক্রান্ত বিধানের আওতায় বিদেশ ভ্রমণ, চিকিৎসা, ব্যবসায়িক সফর, হজ ও ওমরাহসহ বিভিন্ন প্রয়োজনে বৈদেশিক মুদ্রা ছাড়ার নির্দেশনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সার্কুলারের নির্দেশনাগুলো সেপ্টেম্বর ৩০, ২০২৬ থেকে এক বছর কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে নতুন কোনো নির্দেশনা জারি হলে তা এই সমন্বিত সার্কুলারের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কোনো বিষয়ে অস্পষ্টতা বা অসামঞ্জস্য দেখা দিলে মূল সার্কুলারে থাকা নির্দেশনা অনুসরণ করতে হবে।
ব্যবসায়ী ও ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সমন্বিত সার্কুলার জারির ফলে বিভিন্ন সময়ে জারি করা আলাদা সার্কুলার খুঁজে দেখার প্রয়োজন পড়বে না এবং ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনরা সহজেই প্রয়োজনীয় বিধিবিধান খুঁজে পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন