প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান সমকালকে জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। ফুটেজে দেখা যায়, আসাদ গেটের দিক থেকে একটি অটোরিকশা এসে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই ঘটনায় কেউ আহত হয়নি। তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করার জন্য আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এর আগে, ১৪ অক্টোবর জুলাই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন