প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবককে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ফরহাদের পরিবার জানিয়েছে, মৃত্যুর পূর্বে ফরহাদ পুলিশকে জানিয়েছিলেন যে, একজন ব্যক্তি তার শরীরে পেট্রোল ছিটিয়ে দেয় এবং আরেকজন আগুন ধরিয়ে দেয়। শরীরে আগুন লাগানোর পর পাশের জলাশয়ে লাফ দিয়েও তিনি নিজেকে রক্ষা করতে পারেননি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। বিকালে থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ফরহাদ হোসেন মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন এবং গত সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ফরহাদের প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় ৯ সেপ্টেম্বর (বুধবার) রাত ১০টার দিকে ফরহাদ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পাশের জলাশয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেও তিনি বাঁচতে পারেননি। পরে স্থানীয়রা এবং তার পরিবার তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফরহাদ হোসেনের মৃত্যু হয়।
নিহতের বাবা আব্দুস সাত্তার জানান, ফরহাদ মাদকের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করতেন এবং সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সন্দেহ প্রকাশ করেন যে, এসব বিষয় নিয়ে কিছু লোকের সঙ্গে ফরহাদের বিরোধ ছিল এবং তারাই এই ঘটনার সঙ্গে জড়িত হতে পারে।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ ঘটনার বর্ণনা দিয়েছেন। ফরহাদের বক্তব্য অনুযায়ী, বাসা থেকে কিছুটা দূরে নির্জন স্থানে যাওয়ার পর পেছন থেকে একজন তার শরীরে পেট্রোল ছিটিয়ে দেয় এবং অপর একজন আগুন ধরিয়ে দেয়। তবে তিনি তাদের কাউকে চিনতে পারেননি।
ওসি বলেন, ফরহাদকে আগুনে পুড়িয়ে হত্যার কারণ জানার জন্য তদন্ত চলছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন