প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার অধিনায়ক এডিন ডেকো।৪০ বছর বয়সী ডেকো আগামী ২ অক্টোবর নেশনস লিগে সুইডেনের বিপক্ষে দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন।সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায় দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন।ডেকো বলেন, ‘আমার এখন মনে হচ্ছে সরে দাঁড়ানোর সময় এসেছে। জাতীয় দলের হয়ে ৪০ বছর বয়স পর্যন্ত খেলতে পারাটা সম্ভব হয়েছে, কারণ আমি সত্যিই নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। অনেক কিছুই বদলে গেছে, আমিও বদলে গেছি, কিন্তু এই জার্সির প্রতি আমার ভালোবাসা কখনও বদলায়নি।’দুর্দান্ত ফুটবল শৈলী এবং দেশের ফুটবলে অনবদ্য অবদানের জন্য ভক্তদের কাছে জনপ্রিয় ডেকো। এজন্য তাকে ‘বসনিয়ার হীরা’ বলে ডাকা হয়।২০১৪ সাল থেকে বসনিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করা ডেকো আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে এমন কোনো কিছুই নেই যা জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর মুহূর্তের সেই গর্বের অনুভূতির সাথে তুলনীয়।’২০০৭ সালে তুরস্কের বিপক্ষে অভিষেকের পর বসনিয়ার আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র হয়ে ওঠেন ডেকো। জাতীয় দলের হয়ে ১৫১ ম্যাচে ৭৩টি গোল করেছেন তিনি। বসনিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোল করার রেকর্ডের মালিক ডেকগত বিশ্বকাপে শেষ ৩২-এ যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়ে আসর থেকে বিদায় নেয় বসনিয়া হার্জেগোভিনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন