প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করেছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় শ্রমিক ইউনিয়নের অফিস থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক শহিদ আলী। মিছিলের সময় ‘আপা আপা করিস না, শেখের বেটি আর আসবে না’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান শোনা যায়। মিছিল শেষে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বন্দর হ্যান্ডলিং শ্রমিক নেতা তবিবুর রহমান, শহিদ আলী, মাকসুদুর রহমান রিন্টু এবং লিটন হোসেন প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে। বক্তারা বলেন, তাদের কঠোরভাবে দমন করা হবে। গার্মেন্টস শ্রমিকদের নিজেদের স্বার্থ ও কর্মপরিবেশের কথা চিন্তা করে কোনো উসকানিতে পা না দেওয়ার জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ।
তারা আরও বলেন, শার্শা উপজেলা তথা দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বন্দরের শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সমাবেশে হাজার হাজার শ্রমিক অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন